উত্তরদিনাজপুর

দেখুন কোন নেশার টানে ১০ বছর বয়সে ঢাক ভাড়া করে মণ্ডপে মণ্ডপে ঢাক বাজালো পঞ্চম শ্রেনীর ছাত্র

ছোট থেকে বড় সকল বয়সের লোকেরা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। সকাল সকাল কচিকাচার শ্নান ধান সেরে বাগ দেবী পূজার পূষ্পাঞ্জলী দিয়ে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে স্কুলে স্কুলে কিংবা বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে ভির জমাচ্ছে। ভির জমাবেই না কেন বাগ দেবী যে কচিকাচাদেরি পূজা। তারি মাঝে এক ভিন্ন চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। পেশার টানে নয় নেশার টানে ১০ বছর বয়সী পঞ্চম শ্রেনীর ছাত্র শুভ মোদক নিজের পাড়ার বিভিন্ন পূজা মন্ডপে মন্ডপে গিয়ে ঢাক বাজাচ্ছে। আর তার ঢাকের বোলে মেতে উচ্ছে বাকি কচিকাচারা। এই অপরুপ চিত্র যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হ্যাঁআমরাও সাক্ষি থাকলাম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরএলাকার ১১ নাম্বার ওয়ার্ডের রায় কলোনীর এই দৃশ্যে। পাড়ার পঞ্চম শ্রেনীর ছাত্র শুভ মোদক পেশার টানে নয় ছোটবেলা থেকে নেশার টানে ঢাক ভাড়া করে নিয়ে এসে নিজের পাড়ার পূজা মন্ডপের সামননে ঢাক বাজাচ্ছে। সকাল সকাল ধূতি পড়ে শুভ ঢাক নিয়ে বেড়িয়ে পড়ে পাড়ায়। তার ঢাকের বোলের সাথে সাথে বৈদিক উচ্চারনের মধ্য দিয়ে পুরোহিত পূজা করছে পূজা মন্ডপ গুলিতে। 

        শুভ মোদক জানায়, তার ছোট্টবেলা থেকেই ঢাক বাজানোর ইচ্ছা ছিল। ঢাকিদের ঢাক বাজানো দেখে সে ঢাক বাজানো শিখে। সে পেশার টানে নয় নেশার টানে তার পারার সরস্বতী পূজা মন্ডপে মন্ডপে গিয়ে ঢাক বাজাচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/WidCOZ6uI8A